সরকারি স্কুলের প্রতি আস্থা বাড়াতে নয়া নীতি আনছে সরকার, জানালেন ব্রাত্য

খবর লাইভ : নানা কারণে জেলায় জেলায় একাধিক সরকার পোষিত স্কুলের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। সব আছে স্কুলে শুধু পড়ুয়ার দেখা নেই। এবার সেই স্কুলগুলি নিয়ে নড়েচড়ে বসল সরকার। রাজ্য়ের বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলার ব্যাপারে এবার নতুন নীতি নিয়ে আসছে সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটাই জানালেন বিধানসভায়।

রাজ্যের বিভিন্ন বন্ধ স্কুল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সার্ভে করছি। কী কারণে স্কুল বন্ধ হচ্ছে, তা জানার চেষ্টা চলছে। তাঁর মতে বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র সংখ্যার অপ্রতুলতার কারণে স্কুল বন্ধ হচ্ছে।
অনেকেই চাইছেন বেসরকারি স্কুলে তাঁদের সন্তানদের ভর্তি করতে। একটু সামর্থ্য থাকলেই অভিভাবকরা সন্তানদের ভর্তি করে দিচ্ছেন বেসরকারি স্কুলে। আর বিশেষত সরকারি প্রাথমিক স্কুলগুলিতে বহু ক্ষেত্রে হু হু করে কমছে ছাত্র ছাত্রীদের সংখ্যা। স্কুল বিল্ডিং, শিক্ষক, পরিকাঠামো সবই রয়েছে, শুধু ছাত্রছাত্রীর দেখা নেই। এবার তা নিয়ে জেলাশাসকদের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চাইলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে দেওয়াল ভেঙে নয়ডায় মৃত ৪ শ্রমিক, বর্ধমানে এক বৃদ্ধা
সেই রিপোর্ট সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে আসবে। এরপর তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। এরপরই এনিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে কেন সব পরিকাঠামো থাকা সত্ত্বেও সরকারি স্কুলের দিক থেকে মুখ ফেরাচ্ছেন অভিভাবকরা? তবে কি সরকারি স্কুলে শিক্ষার মান দ্রুত নামছে? তার জেরেই সেখানে পাঠাতে ভরসা পাচ্ছেন না অভিভাবকরা?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago