‘পার্থ তথ্য গোপন করছেন, দুর্নীতির দায় এড়ালেন কল্যাণময়’, বয়ান মিলিয়ে দেখছে সিবিআই

খবর লাইভ  :  নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly) দফায় দফায় জেরা সিবিআইয়ের (CBI)। এসএসসি -’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‍হাকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকলে, তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।

‘তথ্য গোপন করছেন পার্থ’, সিবিআই-র দাবী কী ?
নিয়োগ-দুর্নীতি মামলায় তিন অভিযুক্ত-পার্থ, কল্যাণময়, এস পি সিন্হা। সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে পার্থর কী ভূমিকা ছিল, তা বিশদে জানতে চাওয়া হবে পার্থর কাছে, আগেই জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন, তিনি না জানলে, কারা জানত। এই সব প্রশ্ন উঠছেই। সূত্রের খবর, টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা সিবিআই-র বিশেষ আদালতের বিচারকের। পাশাপাশি, নবম-দশম ও সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে শান্তিপ্রসাদ সিন্হাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ। এদিন আদালতে সিবিআই দাবি করে, নবম-দশম ও সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বড় রকমের আর্থিক লেনদেন হয়েছে। শান্তিপ্রসাদ সিন্হা অন্যতম ষড়যন্ত্রী। তাঁর মাধ্যমেই মোটা অঙ্কের টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে। তাই তাঁকে আরও জেরা করা প্রয়োজন। অপরদিকে, শান্তিপ্রসাদ তদন্ত অসহযোগিতার করছেন বলেও আদালতে দাবি করেন সিবিআই আইনজীবী। আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও কেন কথা বার করতে পারছেন না ? আপনারা পারছেন না বলে অভিযুক্তকে বারবার হেফাজতে পাঠাতে হবে ? সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন বিচারক শেখ কামালউদ্দিন। যে সব সহকারী শিক্ষকরা চাকরি পেয়েছেন, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে কি না, তাও জানতে চান বিচারক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago