খবর লাইভ : এবার তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) সটান মাতাল বলে কটাক্ষ করলেন বিজেপি-এর রাজ্য সম্পাদক উমেশ রাই (Umesh Rai) ৷ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে মাত্র ’10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন মদন মিত্র ! তারই প্রেক্ষিতে বিজেপি নেতার এই কটাক্ষ ৷
আরও পড়ুনঃ ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠাতে,শুভেন্দুকে হুঁশিয়ারি মদনের
উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর বিজেপি-এর নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) সময় মহিলা পুলিশকর্মীর সঙ্গে বিবাদে জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সময় ওই পুলিশকর্মীর উদ্দেশে তিনি বলেন, “ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্যম আ মেল ৷” এ নিয়ে এখনও ঠাট্টা, তামাশা, সমালোচনা, পালটা যুক্তি পেশ চলছেই ৷ সেই প্রসঙ্গেই শনিবার মদন বলে বসেন, যে নেতা এমন মন্তব্য করেছেন, ’10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেবেন’ তিনি ! শুধু দল একবার অনুমতি দিলেই হল ! মদনের দাবি, দল তাঁকে মানুষের পাশে থাকতে বলেছে বলেই শান্ত রয়েছেন তিনি !
রবিবার মদনের এই মন্তব্য নিয়েই উমেশ রাইকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, মদন মিত্র মাতাল ! তাই তাঁর কথার কোনও মূল্য নেই ! এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের উদাহরণও টেনে আনেন উমেশ ৷ তিনি বলেন, একটা সময়, অর্জুন যখন বিজেপি-তে ছিলেন, তখন তাঁকেও হুমকি দিয়েছিলেন মদন মিত্র ৷ আবার পরে সেই অর্জুনের ছেলের কাছেই ভোটে হারতে হয়েছিল তাঁকে ৷ তারও পরে অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে ফিরে যান, তখন মদন তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন !
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…