দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! নাম না করে মোদির নিশানায় বিরোধীরা

খবর লাইভ : সাত দশক পর ভারতে ফিরল চিতা (Cheetah) ৷ শনিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) আটটি চিতা ছাড়া হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) কয়েকটি চিতাকে খাঁচামুক্ত করেন ৷ আর তার ঠিক পরেই নিশানা করে দেশের পূর্বতন বিভিন্ন সরকারকে ৷ তাঁর স্পষ্ট বার্তা, 1952 সালে ভারতে চিতাকে ‘বিলুপ্ত’ প্রাণী ঘোষণা করেই দায় সেরেছিল সংশ্লিষ্ট সরকার পক্ষ ৷ কিন্তু, চিতাকে ভারতের জঙ্গলে ফিরিয়ে আনার কোনও প্রয়াস কখনও করা হয়নি ৷ অবশেষে তাঁর সরকারকেই সেই উদ্যোগ শুরু করতে হয়েছে ৷

শনিবার (17 সেপ্টেম্বর) মোদির জন্মদিন ৷ 72 বছর পূর্ণ করলেন তিনি ৷ সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেই এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে ভারতে চিতা ফেরানোর জন্য বেছে নেওয়া হয় ৷ নামিবিয়া (Namibia) থেকে আনা আটটি পূর্ণবয়স্ক চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয় ৷ দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে কয়েকটি চিতাকে খাঁচামুক্ত করেন মোদি স্বয়ং ৷ উল্লেখ্য, এই আটটি প্রাণীর মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা রয়েছে ৷ এই তিনটি পুরুষ চিতার মধ্যে দু’টি আবার একই মায়ের সন্তান ৷ সম্পর্কে আপন ভাই এই চিতা দু’টির বয়স সাড়ে পাঁচ বছরের আশপাশে ৷
এদিনের এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন মোদি ৷ তবে, সেই ভাষণ একেবারে অরাজনৈতিক ছিল, একথা বলা যায় না ৷ মোদি বলেন,ভারতে শেষ যে তিনটি চিতা বেঁচে ছিল, সেগুলিকেও 1947 সালে শিকারের নামে মেরে ফেলা হয় ! এই ঘটনাকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ একইসঙ্গে তাঁর আক্ষেপ, 1952 সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসাবে ঘোষণা করা হয় ৷ কিন্তু, তারপর কখনই দেশে এই প্রাণীটিকে ফেরানো বা তার পুনর্বাসনের জন্য কোনও পদক্ষেপ করা হয়নি ৷ অবশেষে স্বাধীনতার অমৃত মহোৎসবের আবহে সেই কাজ করে দেখিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার ৷ এখানে মোদির বার্তা স্পষ্ট, পরিবেশের ভারসাম্য রক্ষায় পূর্বতন সরকারগুলি সেভাবে আগ্রহী ছিল না ৷ উল্লেখ্য, যে সাত দশকের কথা এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, তার একটা বড় সময় ধরেই অবিজেপি দল ক্ষমতায় থেকেছে ৷ মোদি সরাসরি তাদেরই কাঠগড়ায় তুলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে চিতা ফিরিয়ে আনার পিছনে দীর্ঘদিনের প্রচেষ্টা রয়েছে ৷ দেশের বিজ্ঞানীরা এর জন্য লাগাতার পরিশ্রম করেছেন ৷ একইসঙ্গে, প্রধানমন্ত্রীর বার্তা, 2014 সালে তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হওয়ার পর থেকে দেশে বাঘ, এশীয় সিংহের সংখ্য়া বাড়ার পাশাপাশি বনাঞ্চল এবং জলাভূমির পরিধিও বেড়েছে ৷ ভারত বাকি বিশ্বকে শিখিয়েছে, অর্থনেতিক বিকাশের জন্য পরিবেশ ধ্বংস করার কোনও প্রয়োজন নেই ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago