শূন্যপদে নিয়োগের দাবিতে বাম ছাত্র সংগঠনের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার

খবর লাইভ : বামেদের মিছিলকে (Left Protest Rally) কেন্দ্র করে ফের তুলকালাম নিউমার্কেট (New Market) চত্বর। বৃহস্পতিবার দুপুরে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) শূন্যপদে নিয়োগ সহ ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র যুব সংগঠন। এদিন কলেজ স্ট্রিট থেকে কলকাতা পুরসভা পর্যন্ত মিছিল করে এসএফআই-ডিওয়াইএফআইয়ের ছাত্র যুবরা। পরে মিছিল নিউ মার্কেট থানার সামনে পৌঁছতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশের ব্যারিকেড, গার্ড রেল সরিয়ে কলকাতা পুরসভার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে পড়ুয়ারা। পুলিশের বাধা পেয়ে ধর্মতলার ব্যস্ততম রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে তারা।

আরও পড়ুনঃ বাংলায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা , জানালেন মুখ্যমন্ত্রী

এদিন মিছিলের নেতৃত্ব দেন ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাসগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায় প্রমুখ। ডিওয়াইএফআই নেত্রী (DYFI Leader) মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আজ ট্রেলার দেখালাম। আগামী ২০ তারিখ পুলিশের সঙ্গে সামনাসামনি কথা হবে। মীনাক্ষীর অভিযোগ, পুরসভায় ২৯ হাজার শূন্য পদ রয়েছে। এই শূন্যপদগুলিতে তাৎক্ষনিক স্বচ্ছ নিয়োগ করার দাবি জানাচ্ছি আমরা। যত বেনিয়ম হয়েছে সকলের বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) জমা করতে হবে। যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে শাস্তি দিতে হবে।শহরের রাজপথে বামেদের এই বিক্ষোভ প্রদর্শনে সাময়িক যানজট তৈরি হয়।

Cpim protest rally at new market area

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago