বাংলায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা , জানালেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ : অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার তিনি জানালেন, বাংলায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা মেটালিক্স (Tata Metaliks) ৷ সেখানে 1 হাজার চাকরি হবে ৷

আরও পড়ুনঃ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ছক ফের বানচাল

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷ সেখানে তিনি টাটা মেটালিক্সের বিনিয়োগ নিয়ে বলেন ৷
এছাড়াও তিনি জানান, স্কিল ট্রেনিংয়ে বাংলা এক নম্বরে ৷ আগামিদিনে 89 হাজার শিক্ষক নিয়োগ হবে ৷ লেদার ইন্ডাস্ট্রিতে আড়াই লক্ষ চাকরি পেয়েছে ৷ দেউচা পাচামিতে 1 লক্ষ চাকরি হবে ৷
কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি জানান, সারা ভারতে বেকারত্ব বেড়েছে, বাংলায় কমেছে ৷ বাংলায় 40 শতাংশ চাকরি বেড়েছে ৷ তাঁর কথায়, ‘‘আমরা চুপচাপ করি বলে কেউ জানতে পারে না ৷’’
এছাড়া বাংলায় নতুন বিমানবন্দর তৈরির ইস্যুতেও তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ তিনি জানিয়েছেন, বাংলায় তিনটে বিমানবন্দর তৈরি হচ্ছে ৷ একটা বালুরঘাট, কোচবিহার আর মালদা ৷ রাজ্য সরকার এই বিমানবন্দর তৈরির জমি বেছে রেখেছে ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না ৷ একই সঙ্গে তিনি জানান, অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে ৷ পুরুলিয়াতেও বিমানবন্দর তৈরি করবে রাজ্য সরকার ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago