খবর লাইভ : বেসরকারি মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালানোর জন্য একটি দল গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। দলে থাকবেন এক জন ডেপুটি কমিশনার, এক জন জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ড। ১৫ অক্টোবরের মধ্যে সমীক্ষা শেষ করবে দলটি। ২৫ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারের হাতে সমীক্ষার রিপোর্ট তুলে দেবেন জেলাশাসকরা। এ নিয়েই শুরু বিতর্ক।তাদের আশঙ্কা, এ বার হয়তো রাজ্যের বেশ কিছু বেসরকারি মাদ্রাসাকে ‘বেআইনি ঘোষণা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে’ দেওয়া হতে পারে। রাজ্য সরকারের তরফে যদিও বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসাগুলির মানোন্নয়নের জন্যই এই পদক্ষেপ করছে সরকার।
আরও পড়ুনঃ ‘পিএফের টাকার জন্য আন্দোলন করুন, এটা আপনাদের প্রাপ্য’’- উত্তরবঙ্গ থেকে হুঁশিয়ারি অভিষেকের
জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি বলেন, ‘‘বেসরকারি মাদ্রাসাগুলিতে রাজ্য সরকার সমীক্ষা চালাতে চাইলে কারও কোনও আপত্তি নেই। তবে দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অভ্যন্তরীণ বিষয়ে সরকার যাতে কোনও মতেই হস্তক্ষেপ না করে।’’
উত্তরপ্রদেশের সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী দানিশ আজাদ আনসারি সমস্ত অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, কোনও বেসরকারি মাদ্রাসাই গুঁড়িয়ে দেওয়া হবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…