খবর লাইভ : সোমবার সারা দেশে অন্তত ৬০টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিভিন্ন অপরাধীর গ্যাং এবং সিন্ডিকেট ভাঙতে এই পদক্ষেপ বলে সূত্রের খবর। ইতিমধ্যে কুখ্যাত দুষ্কৃতী নীরজ বাওয়ানা এবং লরেন্স বিষ্ণোইয়ের দলের বিভিন্ন জনের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করেছে এনআইএ।
আরও পড়ুনঃ যোগী রাজ্যে মাদ্রাসায় কি বুলডোজার চলবে! আশঙ্কায় সংখ্যালঘুরা
উল্লেখ্য, দেশের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় উপরের দিকেই থাকে নীরজ এবং লরেন্সের নাম। সম্প্রতি পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার খুনের মূল ষড়যন্ত্রী হিসাবে উঠে এসেছে তাঁদের নাম। লরেন্সকে রাজস্থান থেকে গ্রেফতারও করেছে পুলিশ। তার পর দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। গত ১০ বছর ধরে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশে একের পর এক অপরাধের ঘটনায় নাম জড়িয়েছে তার। অন্য দিকে, দিল্লির কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত নাম নীরজ। তবে তাঁর দলের সঙ্গে বিষ্ণোইয়ের দলের সব সময় লড়াই চলে। এই দুই দুষ্কৃতী দলের কোমর ভাঙতে এনআইএ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…