তলব পেয়ে মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেকের শ্যালিকা, দেখা নেই ইডির

খবর লাইভ : কয়লাকাণ্ডে (Coal Scam) ইডির তলবে মধ্যরাতে সিজিও (CGO) কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির (ED) অফিস। কাউকে ডেকে সাড়া না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করেই ফিরতে হল মেনকা গম্ভীরকে (Maneka Gambhir)। রাত তখন ১২টা ২০। আইনজীবীকে নিয়ে সিজিও (CGO) কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়।

আরও পড়ুনঃ আজ ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ। কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নীচে নেমে আসেন। মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর দাবি, ইডি দফতরে গেলেও কারও কোনও সাড়া পাননি, অফিস বন্ধ ছিল। এরপর রাত ১২টা ৪০ নাগাদ আইনজীবীর সঙ্গে সিজিও কমপ্লেক্স ছাড়েন মেনকা গম্ভীর। মেনকা গম্ভীরের নামে লুকআউট সার্কুলার থাকায় শনিবার রাতে ব্যাঙ্কক যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাঁকে। ওই দিন রাতে বিমানবন্দরেই ইডি তাঁকে নোটিস ধরিয়েছিল।
গত শনিবার এয়ারপোর্টেই আটকানো হয় মেনকাকে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তিনি উঠতে পারলেন না ব্যাঙ্ককগামী বিমানে। ফিরে যেতে হল তাঁকে। ইডি সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে মেনকা গম্ভীরের নামে আগেই জারি করা হয়েছিল লুকআউট সার্কুলার। তা জানিয়ে দেওয়া হয়েছিল দেশের সবকটি বিমানবন্দরের অভিবাসন দফতরে। আজ রাত পৌনে ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছোন মেনকা।
সে সময় তাঁকে ইডি-র লুকআউট সার্কুলারের কথা জানান অভিবাসন দফতরের অফিসাররা। মেনকাকে অভিবাসন দফতরের ম্যানেজারের ঘরে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। সূত্রের খবর, অভিবাসন দফতরের তরফে যোগাযোগ করা হয় দিল্লির ইডি অফিসে। এরপর রাত ১০টা নাগাদ কলকাতার ইডি দফতর থেকে এক অফিসার বিমানবন্দরে যান। তিনি আগামী সপ্তাহে ইডি দফতরে হাজিরার জন্য মেনকা গম্ভীরের হাতে নোটিস ধরিয়ে দেন। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago