খবর লাইভ : মুর্শিদাবাদ। গরু পাচার কান্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি তৎপর মুর্শিদাবাদ জেলাতেও। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকেই রঘুনাথগঞ্জ ও নবগ্রামে তল্লাশি করে। গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে এ বার এনামুল হকের ভাগ্নে হুমায়ুন সেখ ওরফে পিন্টু, তাঁর রাইস মিল সিল করে দিল সিআইডি।
শুক্রবার বিকালে রঘুনাথগঞ্জের তালাই মোড়ে এই রাইস মিলে হানা দেয় সিআইডি তদন্তকারীরা। সূত্রের খবর, রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ের পাশে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া জেএইচএম রাইস মিলটি গরু পাচারকাণ্ডে ধৃত এনামুলের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টুর। সেখানেই এ দিন অভিযানের পর বিকেলেই রাইস মিলটি সিল করে দেওয়া হয়। উল্লেখ্য, গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের ‘সোনার বাংলা’ হোটেল সিল করে দেয় সিআইডি। সেটিও ছিল হুমায়ুন সেখ ওরফে পিন্টুর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…