পুরসভার ড্রাইভার বিদ্যুতের ৩৩ কোটির সম্পত্তি!

খবর লাইভ : মাত্র দু’বছরে বোলপুরে একাধিক সম্পত্তির মালিক অনুব্রতর (Anubrata Mandal) ‘পোষ্য পুত্র’ হিসেবে পরিচিত বিদুৎবরণ গায়েন (Bidyut Gayen)। ২০২০-২১ সালের মধ্যে বোলপুরে (Bolpur) ৫৬০ কাঠা জমি কিনেছেন বিদুৎ। যার আনুমানিক বাজার মূল্য ৩৩ কোটি টাকার বেশি। একজন পুরসভার (Bolpur Municipality) ড্রাইভারের এত সম্পত্তি দেখে হতবাক সাধারণ মানুষ! কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎ গায়েনের এমনই সম্পত্তির তথ্য নাকি পাওয়া গিয়েছে সরকারি খাতায়।

আরও পড়ুনঃ অনুব্রতেরও ভার্চুয়াল শুনানির আবেদন !

সরকারি অফিসের তথ্য বলছে বোলপুরে বিদ্যুতের মোট জমি ৭২টি। যা প্রায় ৫৬০ কাঠা, কাঠা প্রতি এই জমির মূল্য যদি ৬ লক্ষ টাকাও ধরা হয়, তাহলে এই সম্পত্তির পরিমাণ ৩৩ কোটির বেশি। বোলপুরের কালিকাপুর মৌজাতেই ৫৭টি জমি রয়েছে বিদ্যুতের। এই মৌজা এলাকাতেই বাড়ি বিদ্যুৎ গায়েনের, পাশাপাশি অনুব্রত মণ্ডলের বাড়িও এই মৌজাতেই।। এছাড়াও, বোলপুর মৌজায় রয়েছে ২টি জমি, সুরুল মৌজায় ২টি জমি, বল্লভপুর মৌজায় ৭টি জমি, কংকালীতলা মৌজায় ৪টি জমি।

সরকারি তথ্য বলছে, ২০২০-২১ সালেই কেনা হয়েছিল এই সমস্ত জমি। পাশাপাশি সিবিআইয়ের তথ্য অনুযায়ী অনুব্রত কন্যা সুকন্যার দু’টি কোম্পানিরও অন্যতম ডিরেক্টর হিসাবে রয়েছে এই বিদ্যুৎ।

এদিকে, বিদ্যুৎ বরণের বাড়ির সামনে পড়ে রয়েছে ব্যাংক একাউন্টের নথি। তাঁর বাবা পঞ্চানন গায়েনের নামে থাকা একাউন্টের নথি হদিশ বাড়ির সামনে। ব্যাংক চেক, ক্যান্সেল চেক, ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ পড়ে রয়েছে বাড়ির সামনে ড্রেনের উপর। সব নথি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের নথি এভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কেন? তাহলে ব্যাংকের তথ্য গোপন করার চেষ্টা?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago