খবর লাইভ : পর্ষদের ভুল শোধারাতে হবে পর্ষদকেই৷ ২৩ দিনের মধ্যে ২৩ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্নপত্রে ভুল ছিল, সেই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়৷ আগেই এই মামলায় ভুল থাকা প্রশ্নের ছ’নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ এর ফলে আদালতের নির্দেশেই টেট উত্তীর্ণ হয় সোহম রায়চৌধুরী-সহ ২৩ জন। ডিসেম্বর ২০২১, প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় ছয় প্রশ্ন ভুলের নম্বর জুড়ে ২৩ জনই টেট উত্তীর্ণ। যদিও টেট উত্তীর্ণ হলেও তাঁদের নিয়োগের কোনও সুযোগ মেলেনি৷ সোমবার আদালতে বোর্ড জানায়, ২০১৬ ও ২০২০ নিয়োগ সম্পূর্ণ। এখন নিয়োগ করার পরিস্থিতি নেই।
আরও পড়ুনঃ বিজেপির নবান্ন অভিযানের আগে ইঙ্গিতপূর্ণ ট্যুইট তথাগত রায়ের
এই পরিস্থিতিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘পর্ষদের ভুল তাদেরই শোধরাতে হবে। রাজ্যের শিক্ষা দফতর শূন্যপদ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই তৈরির শূন্যপদের প্রেক্ষিতে ২৩ জনকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে চাকরি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।’’ আর সেই কারণেই আশা তৈরি হয়েছে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মধ্যে৷ মনে করা হচ্ছে, এ বার প্রশ্ন ভুলে যে চাকরিপ্রার্থীরা টেটে চাকরি পাননি, এ বার তাঁরা চাকরি পেতে পারেন৷ যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে ওই ছয় প্রশ্ন ভুলের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হলেও মিলতে পারে চাকরি৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…