খবর লাইভ : সব প্রতীক্ষার অবসান। যেমনটা ভাবা গিয়েছিল, তেমনটাই হল শেষ পর্যন্ত। বাইচুং ভুটিয়াকে হারিয়ে ভারতীয় ফুটবলের নতুন সভাপতি হলেন বাংলার কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গেলে নির্দিষ্ট সময় নির্বাচন করে নিতে হবে আগেই জানিয়ে দিয়েছিল ফিফা। ভারতকে সাময়িক নির্বাসনেও পাঠানো হয়েছিল।
পরে অবশ্য সেই নির্বাসন তুলে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট ভেঙে দিয়েছিল সিওএ। ভাইচুংয়ের লড়াই ছিল পুরোটাই একা। তিনি লড়াইতে নেমেছিলেন অন্ধ্রপ্রদেশ রাজ্য সংস্থার প্রতিনিধি হিসাবে। সমর্থন ছিল রাজস্থান ফুটবল সংস্থার। তবে ভাইচুংয়ের নিজের রাজ্য সিকিমই তাঁকে সমর্থন করেননি। পাশাপাশি আরও বেশ কিছু রাজ্যের সমর্থন তিনি পাবেন না বলে মনে করা হচ্ছিল।
সেক্ষেত্রে ভোটাভুটিতে হারার সম্ভাবনাই বেশি ছিল। তবে যতক্ষণ না নির্বাচনের ফল বেরোচ্ছে, তত ক্ষণ কেউই চূড়ান্ত মন্তব্য করতে চাননি। কারণ, এ ধরনের নির্বাচনে শেষ মুহূর্তে হিসাব উল্টে যেতে পারে। প্রথমে মনে করা হয়েছিল কল্যাণ একতরফা ভাবে সভাপতি হিসাবে নির্বাচিত হবেন। তবে সবাইকে চমকে দিয়ে প্রথম দিনই মনোনয়ন জমা দেন ভাইচুং।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত ফুটবল সংস্থার প্রতিনিধি হিসাবে লড়ছেন কল্যাণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…