খবর লাইভ : দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। আর এই প্রসঙ্গেই কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ইকোপার্ক মর্নিংওয়াক সেরে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি।
বললেন, কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফুর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধারদেনা করে টানা আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার (পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের) রেসিপি। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব ভুলে থাকুন। এটাই ওনার রাজনৈতিক কৌশল।
উনি (পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়) একবার চালিয়ে দেখান না। ওনার ওপর আঙুল উঠছে কেন? আত্মীয় স্বজন বাড়ির লোক কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। সবাই কামিয়ে নিয়েছে। মানুষ হাহাকার করছে। গ্রামে যারা কাজ দেবে বলে টাকা নিয়েছিল, তাদের ধরে লোক পেটাচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যত হওয়ার কথা ছিল? রাজ্যের বাইরে গেলে লোক প্রশ্ন করে। কী উত্তর দেব আমরা?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…