খবর লাইভ : অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করল সিবিআই। বুধবার সকাল থেকে বোলপুরের একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত-ঘনিষ্ঠ বিশ্বজ্যোতির বাড়ি ঘিরে তল্লাশি চালান তদন্তকারীরা। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পরপর তাঁকে আটক করা হয়।
আরও পড়ুনঃ মিমি, নুসরতদের নিয়ে বিতর্কিত মন্তব্য, নিরাপত্তা কমল মন্ত্রী শ্রীকান্তর
এলাকায় অনুব্রতর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত বিশ্বজ্যোতি। সিবিআই সূত্রে খবর, বিশ্বজ্যোতি অনুব্রতর একাধিক সম্পত্তি দেখভাল করতেন। গত কয়েক বছরে এই কাউন্সিলারের সম্পত্তিও অস্বাভাবিক গতিতে বেড়েছে বলে জানা গিয়েছে। এদিকে, বোলপুরের উকিল বটিতে সুজিত দে নামে এক ব্যবসায়ীর বাড়িতেও এদিন হানা দিয়েছে সিবিআই। তিনিও অনুব্রত-ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এছাড়াও অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারির বাড়িতেও তল্লাশি চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…