হাজিরার নোটিশ পাওয়ার পরই টুইট করে অমিত শাহকে আক্রমণ অভিষেকের

খবর লাইভ : কয়লাকাণ্ডে ফের একবার তাঁকে তলব করেছে ED। হাজিরার নোটিশ পাওয়ার পরই গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার টুইট করে সরাসরি আক্রমণ করলেন অমিত শাহকে (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে (Union Home Minister) ট্যাগ করে দু’টি পাঠ পড়ালেন তৃণমূলের সাংসদ (Trinamool MP)। কী পরামর্শ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড?

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা (Kolkata)। অপরাধ প্রবণতার নিরিখে অনেকটাই এগিয়ে দিল্লি (Delhi)। রাজধানী শহরের সঙ্গে কলকাতার অপরাধের পরিসংখ্যান তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)। টুইটে সেই তথ্য তুলে ধরে অমিত শাহকে ট্যাগ করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এখন দু’টো কাজ। প্রথম নিজেদের ছেলে বাড়িতে জাতীয়তাবাদের পাঠ শেখানো। দ্বিতীয়ত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশকে বোঝানো।” একইসঙ্গে অভিষেকের তোপ, “দিল্লির বেড়ে চলা অপরাধের পরিসংখ্যান দেখে আমরা আঁতকে উঠছি। ওঁর (অমিত শাহ) উচিত বেঙ্গল মডেল থেকে শিক্ষা নেওয়া। ED-কে পুতুল নাচানোর কাজ না করে এই কাজগুলি করুন।” এর সঙ্গেই অভিষেক পোস্ট করেছেন দিল্লি পুলিশের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বৈঠকের ছবিও।
সোমবারই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ হতেই তিনি বলেনছিলেন, “অভিষেক আজ খুব ভালো বক্তৃতা করেছে। কালই না আবার ওকে নোটিশ পাঠায়।” মমতার মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ পাঠিয়েছে। আগামী শুক্রবার তাঁকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার আর দিল্লিতে নয়, কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাঁকে। এদিকে কেবলমাত্র অভিষেকই নন, কয়লাকাণ্ডে তলব করা হয়েছে তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও। তাঁকে আগামী সোমবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago