৪৯৫ কোটি টাকায় এনডিটিভি কিনছে আদানি এন্টারপ্রাইজ !

খবর লাইভ : আদানি এন্টারপ্রাইজ এনডিটিভি কিনছে। জানা গিয়েছে, ওই সংস্থার ২৯.১৮ শতাংশ শেয়ার কিনছে। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য তারা অফার দিয়েছে। প্রতি শেয়ারের দাম ২৯৪ টাকা। এর জন্য তারা ৪৯৫ কোটি টাকা অফার করেছে। আদানি গ্রুপের অধীনস্থ সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড মঙ্গলবার এই ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করছেন প্রফুল্ল, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের সিইও সঞ্জয় পুগালিয়া বলেন, নিউ এজ মিডিয়ার ক্ষেত্রে সংস্থার এটি একটি বড় পদক্ষেপ। এএমএনএল ভারতীয় নাগরিকদের তথ্য ও জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে চায়। ভৌগলিক সীমানা ছাড়িয়ে প্রজন্ম নির্বিশেষে এনডিটিভি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার স্বকীয়তা বজায় রেখেছে। সম্প্রচার ও ডিজিটাল মাধ্যমে এই সংস্থার অবদান বিরাট।

আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ১১৪ কোটি টাকায় তারা ভিসিপিএল(বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড) কিনে নিয়েছে। এই ভিসিপিএল আবার এএমএলএনের অধীনে। আদানি গ্রুপের এএমজি মিডিয়া নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে, ভিসিপিএলের হাতে থাকা সব শেয়ার তারা কিনেছে। আর ভিসিপিএলের হাতেই রয়েছে এনডিটিভির শেয়ারের একটি বড় অংশ।
যদিও এনডিটিভির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থার শেয়ার বিক্রির যে খবর রটেছে তা ভিত্তিহীন। এনিয়ে রাধিকা রায় ও প্রণয় রায়ের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। সংস্থার কোনও শেয়ার বিক্রি হচ্ছে না। মালিকানায় কোনও বদল হচ্ছে না। কোম্পানির ৬০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে রাধিকা ও প্রণয়ের হাতে। তা তাদের হাতেই থাকবে।

সহজভাবে বলতে গেলে, ভিসিপিএল বলেছে যে এটি “RRPR হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ৯৯.৫ শতাংশ ইক্যুইটি শেয়ার” অধিগ্রহণ করার অধিকার প্রয়োগ করেছে। আরআরপিআর হোল্ডিং হল এনডিটিভির একটি প্রোমোটার সংস্থা। যা মিডিয়া গ্রুপে ২৯.১৮ শতাংশ শেয়ার ধরে রেখেছে।

আর এইভাবে আদানি গ্রুপ ভিসিপিএলের মাধ্যমে এনডিটিভিতে পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago