খবর লাইভ: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর বৈঠকে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM) ঘোষণা করেছিলেন, চলতি বছর ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। একই সঙ্গে ইলেকট্রিক সাপ্লাই ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিদ্যুৎ বিলে ছাড় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ টোমাটো ফ্লু নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা জারি কেন্দ্রের
এতদিন এই নিয়েই চলছিল কটাক্ষ। গতকাল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মন্তব্য করেন, “দুর্নীতি ভুলিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর এই দানধ্যান। এভাবেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে।”
রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলার আবেদন। আজ, বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহের শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…