খবর লাইভ : ১ সেপ্টেম্বর থেকেই বাংলায় দুর্গোৎসবের (Durga Puja 2022) সূচনা হয়ে যাচ্ছে। এমনটাই সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থাৎ ওই দিন থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য। পুজো কমিটির বৈঠকে এসে কল্পতরু মমতা। রাজ্যবাসীর জন্য ১১ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ পুজো কমিটিগুলির অনুদান ৫০ থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা ঘোষণা
মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ। আর বাংলায় উৎসবের সূচনা হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকেই। এবারে পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মহাপঞ্চমীর দিন থেকেই। টানা সরকারি ছুটি চলবে ৫ অক্টোবর দশমী পর্যন্ত। ৯ তারিখ লক্ষ্মীপুজো উপলক্ষে ছুটি থাকবে। এরপর ছুটি মিলবে ২৪ ও ২৫ অক্টোবর। কালীপুজো এবং দিওয়ালি উপলক্ষে ছুটি থাকবে ওই দুইদিন। এরপর ফের ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। ছটের জন্য ছুটি থাকবে ৩০ ও ৩১ অক্টোবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…