খবর লাইভ : পুলিশের নামে ভুয়ো ফেসবুক পেজ ! আর তা থেকে নির্ধারণ করে দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) মাথার দাম ৷ মুখ্যমন্ত্রীর মাথা কেটে বাদ দিতে পারলে তাঁকে দু’কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে । সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷
আরও পড়ুনঃ ‘বুড়ো দামড়া লোক’; মন্ত্রী অরূপকে আক্রমণ সাংসদ প্রসূনের
মোরাদাবাদ পুলিশের ওই ভুয়ো পেজটিতে (Moradabad Police Fake Facebook Page) রয়েছে পাকিস্তানের পতাকাও । এই পোস্টগুলি সম্পর্কে আয়ূষী মাহেশ্বরী নামের এক মহিলা টুইটারের মাধ্যমে মোরাদাবাদ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । এরপরই তৎপর হয় পুলিশ। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগে জানান, এই পোস্টটি ওই পেজে আত্মপ্রকাশ পণ্ডিত নামে এক ব্যক্তি করেছেন ৷ ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা জানতে মোরাদাবাদ পুলিশ (Moradabad Police) সাইবার সেলের সাহায্য নেয় ৷
এরপরই তদন্তে উঠে আসে, আত্মপ্রকাশ পণ্ডিতও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে ৷ এ বিষয়ে, এসপি সিটি অখিলেশ ভাদৌরিয়া জানিয়েছেন, মোরাদাবাদ পুলিশের অ্যাকাউন্ট থেকে যে পোস্ট করা হয়েছে সেটি ভুয়ো । সাইবার সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে । যাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তিনি পুলিশের কাছে অভিযোগও করেছেন । পুরো বিষয়টি তদন্ত করছে সাইবার সেল। ফেসবুককে এই অ্যাকাউন্ট বন্ধ করতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…