খবর লাইভ : ঘৃণ্য অপরাধ ঘটিয়ে ক্যামেরার সামনে নিজেকে নিয়ে গর্ব করলেন রাজস্থানের আলোয়ারের বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা। রীতিমত গর্বের সুরে বললেন, “এতদিন পর্যন্ত আমরা ৫ জনকে পিটিয়ে মেরেছি। এই প্রথমবার ওরা আমাদের মারল। আমি তো কর্মীদের পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। তোমরা মারো। জামিন করানোর দায়িত্ব আমার।” আর এই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার ঝড়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর সমালোচনা।
শনিবার ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি শেয়ার করেছেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা ৷ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ওই এলাকায় চিরঞ্জিলাল সাইনি নামের এক হিন্দু যুবককে চুরির অভিযোগে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় মুসলিম বাসিন্দাদের বিরুদ্ধে। সাইনি গত সোমবার জয়পুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷এই ঘটনার প্রতিবাদেই ওই এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করেন হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। সেখানেই মৃতের পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলার সময় তিনি এই বিতর্কিত মন্তব্যটি করেন ৷
ভিডিওটি শেয়ার করে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা লেখেন, ‘এটাই বিজেপির আসল চেহারা। ধর্মের নামে সন্ত্রাস আর গুণ্ডামি করা আর রামের নামে কিংবা গোমাতার নামে মানুষ খুন করাই ওদের সংস্কৃতি। এই ভিডিওটাই তার সবথেকে বড় প্রমাণ।’
যদি বিজেপির তরফে সমস্ত দায় ঝেড়ে ফেলা হয়েছে। তা দলের আলোয়ার জেলা সভাপতি বলেছেন, ‘এই কথাগুলো আহুজার ব্যক্তিগত মত। দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…