দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি: SSKM থেকে বেরিয়ে বললেন পার্থ

খবর লাইভ : প্রেসিডেন্সি জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) নিয়ে আসা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chaterjee)। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে বসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, তিনি তৃণমূল দলের সঙ্গে ছিলেন এবং দলের সঙ্গেই থাকবেন। শুধু তাই নয়, তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই ভালো নয় সে কথাও এদিন জানান তিনি।

আরও পড়ুনঃ আরও চার দিনের সিবিআই হেফাজত অনুব্রতর

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে তল্লাশি ও বিপুল টাকা উদ্ধারের পর বর্তমানে প্রেসিডেন্সি জেলই পার্থর ঠিকানা। এদিন জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল পার্থকে। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের তরফে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে চাওয়া হয়। উত্তরে অপসারিত মন্ত্রী বলেন, ”শরীরটা ভাল নেই।” চিকিৎসার পর হাসপাতাল থেকে বেরোনোর সময়, ফের প্রাক্তন মন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা, ” দাদা শরীর কেমন আছে?” এবার কিন্তু পার্থ দিলেন একেবারে আলাদা গতের উত্তর, বললেন, ” বারবার তো বলেছি, দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’! চারদিকে তখন পুলিশে-পুলিশে ছয়লাপ, পার্থ আর কিছু বলতে পারার আগেই গাড়ি রওনা দেয় প্রেসিডেন্সি জেল-এর উদ্দেশ্যে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্থর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও নেই। প্রাক্তন মন্ত্রীর পা ফুলে গিয়েছে, বুক ধড়ফড় করছিল। চিকিৎসকরা তাঁর পায়ের এক্স-রে করেন, করা হয় ইউরিক অ্যাসিড-এর পরীক্ষাও। কিন্তু চিন্তা করার মতো কিছু পায়নি এসএসকেএম। চিকিৎসকরা জানিয়েছেন, যেহুতু অনেকদিন তেমনভাবে হাঁটাচলা করছেন না পার্থ, তাই পা ফুলছে। স্থূলতাও পা ফোলার অন্যতম কারণ। ডায়াবিটিস ও হাই-ব্লাড প্রেশারের ওষুধ তিনি যেমন খাচ্ছিলেন, তেমন খেয়ে যেতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago