খবর লাইভ : পিসি সরকার জুনিয়র বুধবার বারাসত আদালতে (Barasat Court) ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে হওয়া একটা মামলার চার্জশিটের কপি নিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে সম্প্রীতি ঘটে যাওয়া একের পর এক ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন। একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। কারণ এই বাংলাতেই একাধিক মনীষী জন্মেছেন। আর সেখানেই এই অনিয়ম মেনে নিতে পারছেন না তিনি, এমনটাই জানান।
আরও পড়ুনঃ ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন উদয় উমেশ ললিত
তিনি বলেন, “আমি মুখ লুকিয়ে রাখছি। আমি বাংলার বাইরে যেতে পারছি না, এই নাকি বাঙালি। যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসতেন, চিত্তরঞ্জন বোস বসেছেন, এই দেশের জন্য ক্ষুদিরাম নিজেকে ফাঁসিতে দিয়েছেন, এদের জন্য বিনয়-বাদল-দীনেশ শহীদ হয়েছেন?? ছিঃ ছিঃ ছিঃ, ওঁদের নাম ভাঙিয়ে অপমান করা হচ্ছে, আমার রক্তকে অপমান করা হচ্ছে, আপনারা যাই বলুন না কেন আমি ক্ষুব্ধ! এই ধরণের লোকেরা যদি থাকে, আমি আর এই দেশে জন্মাব না। আমি ঈশ্বরকে বলবো, আমাকে যা শাস্তি দাও, কিন্তু বাংলায় জন্ম দিও না।”
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তাঁর এক বক্তব্যের ভিত্তিতে ৩৫৪ এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়। সেই মামলার চার্জশিট নিতেই আজকে আদালতে আসতে হয় পি.সি সরকারকে। তবে বারাসত আদালতে চার্জশিটের কপি নিতে এসেও পুরো কপি এখনও পাওয়া যায়নি বলে জানান তাঁর আইনজীবী পার্থপ্রতিম মিত্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…