বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে গেল সিবিআই

খবর লাইভ : বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে গেল সিবিআই। বৃহস্পতিবার পৌনে দশটা নাগাদ বাড়িতে প্রবেশ করে সিবিআই। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রথমে বাড়ির ভিতরে প্রবেশ করে সিবিআই-এর একটি দল। আর তার পর বাড়ির অন্য অংশ দিয়ে আরও একটি দল প্রবেশের চেষ্টা করে। প্রথমে বাধা পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তাঁরা বাড়ির বাইরের অংশে প্রবেশ করলেও অনেকক্ষণ পর্যন্ত বাড়ির ভিতরের অংশে প্রবেশ করতে পারেননি। বাড়ির ভিতরে প্রবেশের চেষ্টা তাঁরা চালিয়ে যেতে থাকেন। সাত জন আধিকারিক ভিতরে প্রবেশ করেছেন বলে পরে খবর পাওয়া যায়।

আরও পড়ুনঃ ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন উদয় উমেশ ললিত

এর আগে রতনপল্লীতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্রমে বাড়তে থাকে কেন্দ্রীয় বাহিনী ও সিআরপিএফ জওযানদের সংখ্যা। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালেও সেখানে নতুন করে সিআরপিএফ জওয়ানরা আসেন। খবর পাওয়া গিয়েছে, নতুন করে আরও চারটি গাড়িতে সিআরপিএফ জওয়ানরা এসেছেন রতনপল্লীর ওই বাড়িতে। শোনা গিয়েছে, দুর্গাপুরের ক্যাম্প অফিস থেকে সকাল থেকেই বিপুল পরিমাণে ফোর্স ঢোকে রতনপল্লীর বাড়িতে। পাশাপাশি, সকালে দুটি গাড়িতে সিবিআই আধিকারিকরাও আসেন এই ঘাঁটিতে। ইতিমধ্যে প্রায় ১৮-১৯ গাড়ি ফোর্স রতনপল্লীর অতিথি নিবাসে প্রবেশ করেছে বলে খবর।
তাঁকে ১০ বার নোটিশ পাঠিয়েছে সিবিআই। তার মধ্যে মাত্র এক বার হাজিরা দিয়েছেন তিনি। বুধবারও তাঁর ডাক পড়েছিল সিবিআই-এর দফতরে। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে ১৪ দিন সময় চেয়ে নেন বলে খবর। গত সোমবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই৷ কিন্তু হাজিরা না দিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান অনুব্রত৷ যদিও হাসপাতালে তাঁকে ভর্তি নেওয়া হয়নি৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago