এস এস কে এম হাসপাতাতে ভর্তি না রেখে ছেড়ে দেওয়া হল বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । চিকিৎসকরা জানিয়েছেন অনুব্রত মণ্ডলের যে সব শারীরিক সমস্যা রয়েছে তারজন্য ভর্তির প্রয়োজন নেই। তাঁর প্রয়োজন ধারাবাহিক চিকিৎসার।
এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ কলকাতার চিনার পার্কের ফ্ল্যাট থেকে রওনা হয়ে ১২ টা নাগাদ এসএসকেএমে পৌঁছান অনুব্রত। হাসপাতালে পৌঁছানর আগেই এসএসকেএমের উডবার্ন ব্লকের ২১৬ নম্বর কেবিন রেখে দেওয়া হয় অনুব্রতর জন্য। ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এসএসকেএম সূত্রে জানা গেছে, অনুব্রতর ফিসচুলার সমস্যার পাশাপাশি রয়েছে কাশি, ঘাড়ে ও মাথায় ব্যাথা। রুটিন চেকআপের জন্যই তিনি এসেছেন। ২১৬ নম্বর কেবিনেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানান, অনুব্রতর যে ধরনের শারীরিক সমস্যা রয়েছে, এরজন্য ভর্তি থাকার প্রয়োজন নেই। ধারাবাহিক চিকিৎসার প্রয়োজন। দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান অনুব্রত। এবার তিনি নিজাম প্যালেসে যান কিনা সেটাই এখন দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…