খবর লাইভ : রবিবারের শুরুতেই কমনওয়েলথ গেমসে বক্সিং ইভেন্টে দু’টি সোনা এল ভারতের ঝুলিতে। সোনা জিতলেন নীতু ঘাঙ্ঘস এবং অমিত পাঙ্ঘল। এদিনের প্রথম লড়াইয়ে ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের ডেমিস-জেড রেজস্তানকে ৫-০ পয়েন্টে হারালেন নীতু। পরের ম্যাচেই নেমেছিলেন অমিত। তিনি ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে একই ব্যবধানে হারিয়েছেন।
আরও পড়ুনঃ জেলে পার্থর প্রতিবেশী সারদা-রোজভ্যালির কর্তা
এর আগে যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে দু’বার সোনা জিতেছেন হরিয়ানার নীতু। এবারই প্রথম কমনওয়েলথ গেমসে নেমেছেন। আর প্রথমবারেই সোনা জিতে নিলেন তিনি। অন্যদিকে, অমিত নিজের বিভাগে ভারতের অন্যতম সেরা বক্সারদের একজন। কমনওয়েলথে এটি তাঁর দ্বিতীয় পদক। গতবার ফাইনালে হেরে রুপো পেয়েছিলেন। এবার তাঁর হাত ধরে সোনা এল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…