খবর লাইভ :শনিবার দেশের ১৬ তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চলেছে। এদিন ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে সকাল ১০টা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ফল প্রকাশ হবে আজই। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিআর পদপ্রার্থী হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। সব রাজ্যের বিধানসভায় ভোটগ্রহণ রয়েছে। বিধায়কদের পাশাপাশি ভোট দেবেন সাংসদরাও। তাঁদের উপরই নির্ভর করছে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন। তবে লড়াইয়ে কিছুটা এগিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিন গোপন ব্যালটে নির্বাচন হতে চলেছে। বৃহস্পতিবার টুইট করে সকল সাংসদদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেন বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এছাড়াও বিরোধী প্রার্থীকে সমর্থন করছে শিবসেনা (উদ্ধব শিবির), এনসিপি, কংগ্রেস ও বাম দলগুলি। তবে ভোটদান থেকে বিরত থাকছে তৃণমূল। এখনও এই অবস্থানেই অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিনই দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দিল্লিগিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্যের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেন তিনি। এর আগে বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে তাঁকে সমর্থন করার আবেদন করেন। তবে তাতেও বরফ গলেনি। উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে তৃণমূল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…