খবর লাইভ : শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে৷ ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গিয়ে কার্যত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে পার্থ-অর্পিতার বাড়ি ‘অপা’৷
অপা বিখ্যাত হওয়ায় সুবিধা হয়েছিল বোলপুরের টোটো চালকদেরও৷ কারণ টোটো ভাড়া করে অনেকেই সেই বাড়ি দেখতে যাচ্ছেন৷ এবার নিজের টোটোয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি সমেত রীতিমতো একটি ব্যানার লাগিয়ে ফেললেন বোলপুরের এক টোটো চালক৷ সুকেশ চক্রবর্তী নামে ওই টোটোচালক আবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতিবেশী৷ এলাকায় ঠাকুর নামেই পরিচিত তিনি৷
সুকেশ চক্রবর্তী নামে ওই টোটো চালক পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যঙ্গ করেই এই ব্যানার তৈরি করেছেন৷ সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে, ইডি অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা তাঁদের কারোরই নয় বলে দাবি করেছেন পার্থ-অর্পিতা৷ এই বিষয়টিকে কটাক্ষ করেই ব্যানারে পার্থ-অর্পিতার ছবি দিয়ে নীচে লেখা রয়েছে, ‘ভগবান টাকা কি তোমার?’
পার্থ-অর্পিতাকে ব্যঙ্গ করে লাগানো এই ব্যানার পথচলত মানুষেরও নজর এড়ায়নি৷ সুকেশবাবুর টোটোর পিছনে লাগানো এই ব্যানার দেখে থমকে দাঁড়াচ্ছেন অনেকেই৷ কেউ কেউ তো সুকেশ বাবুর টোটোর পিছনে লাগানো ব্যানারের সঙ্গে সেলফিও তুলছেন৷
টোটো চালক সুকেশ চক্রবর্তী অবশ্য বলেন, “রোদ-বৃষ্টি উপেক্ষা করে চাকরির জন্য কলকাতায় ধর্না দিচ্ছেন প্রার্থীরা৷ আর এরা মানুষের টাকা চুরি করে বসে আছেন৷ এই দূর্নীতির প্রতিবাদ করতে ও মানুষকে সচেতন করতেই আমি টোটোতে এই রকম ব্যানার লাগিয়েছি। যাত্রীরাও দেখে খুশি হচ্ছেন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…