ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

খবর লাইভ : রক্তের দাগ মুছছে না তালিবানের(Taliban) দখলে থাকা আফগানিস্তানে(Afganistan)। শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জনবহুল রাজধানী কাবুল(Kabul)। ঘটনায় ৮জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫০ জন। ভয়াবহ এই জঙ্গি হামলার দায়ী স্বীকার করেছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(IS)।

আরও পড়ুনঃ পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ, এলাকায় উত্তেজনা তুঙ্গে

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলা চালানো হয়। উল্লেখ্য, কাবুলে দীর্ঘদিন ধরেই সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের নিশানায় শিয়া সম্প্রদায়। কাবুল পুলিশ সূত্রের খবর, রাজধানীর জনবহুল এলাকায় বিরাট মাপের প্রাণহানির চেষ্টায় বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এক তালিবান নেতাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, একটি সবজির গাড়িতে বিস্ফোরক রেখেছিল জঙ্গিরা। ভিড়ে ঠাসা এলাকায় বিস্ফোরণে হতাহতের সংখ্যা ৫০। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে কাবুল দখল করে তালিবান (Taliban)। মার্কিন ফৌজ বিদায় নিলেও আখুন্দজাদার সংগঠনের মাথাব্যথার কারণ হয়ে ওঠে আইএস। মার্কিন ফৌজ সরে যাওয়ার পর কাবুল বিমানবন্দর-সহ একাধিক তালিবান নেতার উপর হামলা চালায় ইসলামিক স্টেট খোরাসানের জঙ্গিরা। গত মে মাসে পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ। তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয় ন’জনের। আহত হন কমপক্ষে ১৫ জন। ওই অঞ্চলের তালিবান কমান্ডার মহম্মদ আসিফ ওয়াজারি রয়টার্সকে জানায়, মৃত ও আহতরা প্রায় সকলেই আফগানিস্তানে সংখ্যালঘু মুসলিম শিয়া সম্প্রদায়ভুক্ত। এবং শিয়াদেরই নিশানা করেছিল জঙ্গিরা। ওই মাসেই কাবুলের হজরত জাকারিয়া মসজিদে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় অন্তত ৩০ জনের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago