খবর লাইভ : দাবা অলিম্পিয়াডে চেন্নাইয়ের গুকেশের স্বপ্নের সফরকে আপাতত এভাবেই বর্ণনা করা যায়। কিউবার প্রতিপক্ষ কার্লোস আলবোমোস কাব্রেরাকে হারিয়ে চলতি অলিম্পিয়াডে ৭ নম্বর জয় ছিনিয়ে নিলেন গুকেশ। ৭ ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাস্টার অ্যালেক্সি শিরোভকেও ছাপিয়ে গিয়েছেন গুকেশ। চৌষট্টি খোপের লড়াইয়ে গুকেশের দাপট আপাতত আলোচনার কেন্দ্রে রয়েছে।
আরও পড়ুনঃ বোলপুরে সবার নজরে ঠাকুরের টোটো, কেন জানেন ?
ম্যাচে ভারত ‘বি’ দল ৩.৫-০.৫ ফলে হারিয়ে দিয়েছে কিউবাকে। এই দলে রয়েছে আর প্রজ্ঞানন্দ, নিহাল সারিন এবং বি আধিবান। এই নিয়ে ৭টির মধ্যে ৬টি ম্যাচে জয় পেল ভারত ‘বি’ দল।২৮ জুলাই থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে দাবা অলিম্পিয়াড। শেষ হবে ১০ অগস্ট। বিশ্বের ১৮৮ দেশ এই প্রতিযোগিতায় প্রতিনিধি পাঠিয়েছে। প্রায় দু’হাজার প্রতিযোগী এবার অংশ নিয়েছে। ভারতে ‘দাবার রাজধানী’ হিসাবে পরিচিত চেন্নাই।
গুকেশের বাবা ডি. রজনীকান্ত পেশায় চিকিৎসক। অনেকে ‘ভারতীয় দাবার রজনীকান্ত’ বলে থাকেন গুকেশকে। ১৬ বছরের গ্র্যান্ডমাস্টারের প্রিয় দাবাড়ু হলেন আমেরিকার প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন প্রয়াত ববি ফিশার এবং ভারতের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ। অলিম্পিয়াডে গুকেশের মতোই নজরে রয়েছে প্রজ্ঞানানন্দের দিকে। ফেব্রুয়ারিতে বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল তামিলনাড়ুর আর প্রজ্ঞানানন্দ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…