ইডির হেফাজত শেষ, আজ ফের পার্থ-অর্পিতাকে আদালতে পেশ

খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের আজ, শুক্রবারই শেষদিন। তার আগে দুর্নীতিকাণ্ডের রহস্য উন্মোচন করতে মরিয়া ইডি। সকাল হতেই শুরু হয়েছে জেরা পর্ব। যদি মুখে কুলুপ পার্থর বলে দাবি ইডি সূত্রের। এদিন দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আদালতে পেশ করা হবে। আজ ১১টায় দু’জনকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে ইএসআই জোকায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরই তাদের ফের বিশেষ আদালতে তোলা হবে পার্থ-অর্পিতাকে।

আরও পড়ুনঃ মেয়াদ শেষের দেড় মাস আগে অব্যাহতি-পত্র রবীন্দ্র ভারতী উপাচার্যের

পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে দু’সপ্তাহ আগে গ্রেফতার করে ইডি। প্রথম দফার ১১ দিনের ইডি হেফাজত হয় তাঁদের। দ্বিতীয় দফায় ৩ দিনে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। যদিও দুজনের কেউই এই টাকার উৎস কী তা নিয়ে মুখ খোলেননি বলে দাবি ইডির।
ইডি সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় পার্থ-অর্পিতাকে। মুখোমুখি জেরা করার পরে পৃথকভাবেও জেরা করা হয়। শান্তিনিকেতনের যে ৪ সম্পত্তির হদিশ মিলেছে, সেই নিয়ে দু’জনকেই জেরা করেন তদন্তকারী আধিকারিকেরা। জেরা করা হয় জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও। জানা গিয়েছে, এ দিনের জেরায় উঠে এসেছে অপা ইউটিলিটিজ সার্ভিসেস কোম্পানির কথাও। তবে মুখোমুখি জেরাতেও অসহযোগিতার অভিযোগ পার্থর বিরুদ্ধে। তবে কিছুটা হলেও সহযোগীতা করেছে অর্পিতা বলে দাবি ইডির।
জানা গেছে, আজ কিছু CD আদালতে জমা দেবেন ইডি কর্তারা। আর সেখানে থাকা নতুন তথ্যের ভিত্তিতে ফের তাঁদের নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। ইডি কর্তাদের দাবি, জেরায় উঠে আসা নতুন নানা তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত চলবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago