দিল্লির পর এ বার গুয়াহাটিতেও আটক সিআইডি আধিকারিকরা

খবর লাইভ : দিল্লির পর এ বার গুয়াহাটিতেও আটক হলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা (CID officers detained by Assam police)। নোট উদ্ধার কাণ্ডে দিল্লির পাশাপাশি গুয়াহাটিতেও তল্লাশি অভিযান চালায় সিআইডি-র একটি বিশেষ দল । কিন্তু এ দিন থানায় রিকুইজিশন জমা দেওয়ার সময় সিআইডির ওই প্রতিনিধি দলকে একপ্রকার বলপূর্বক আটক করে অসম পুলিশ (Jharkhand MLAs)।
ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ জানান, “আমরা আইনি পদক্ষেপ করব । তদন্তের ক্ষেত্রে আমাদের যাবতীয় কাগজপত্র ঠিক রয়েছে এবং আইনতভাবেই আমরা কাজ করছি।
দিল্লির জট কাটতে না কাটতেই ফের গুয়াহাটিতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে কাজ করতে বাধা এবং তাদেরকে আটক করার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে । রাজ্য পুলিশ সূত্রের খবর, একজন এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দুজন আইজি পদমর্যাদার আইপিএস আধিকারিকের সঙ্গে কথা বলছেন অসম পুলিশের শীর্ষ কর্তারা ৷
কংগ্রেসের তিন বিধায়কের কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধার (Money recovery case) হওয়ার ঘটনায় দিল্লিতে সিআইডির একটি বিশেষ দলকে আটক করে দিল্লি পুলিশ । এ দিন সিআইডির একটি বিশেষ দল দিল্লিতে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় । অভিযোগ, সেখানে আচমকাই চলে আসেন দিল্লি পুলিশের আধিকারিকরা এবং সিআইডি গোয়েন্দাদের তাঁরা স্থানীয় থানায় নিয়ে যান । তাঁদের ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে বাধা দেয় দিল্লি পুলিশ, এমনটাই অভিযোগ রাজ্য পুলিশের । এই ঘটনার পরই রাজ্য পুলিশের তিন শীর্ষ কর্তা রওনা হন দিল্লির উদ্দেশে ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago