খবর লাইভ : মার্কিন ড্রোন হামলায় কাবুলে নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। ট্যুইট করে এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুনঃ রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রক্রিয়া শুরু হবে; জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
এদিন ট্যুইটে বাইডেন লেখেন, ‘শনিবার আমার নির্দেশে কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের:আয়মান আল-জাওয়াহিরি। যথার্থ বিচার হয়েছে।’
আরও একটি ট্যুইটে বাইডেন লেখেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।কত দেরি হল, সেটা কোনও বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই।’
আমেরিকার সেনার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ভোর ৬টা ১৮ মিনিটে কাবুলে আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে জওয়াহিরির। এর পরই টেলিভিশনে জওয়াহিরির মৃত্যুর খবর নিয়ে বক্তৃতা দেন বাইডেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…