খবর লাইভ : এবার শিরোনামে লাদেন! ওসামা বিন লাদেনের আত্মীয়র অর্থ দান। সেই দান আবার গ্রহণ করেছেন স্বয়ং যুবরাজ চার্লস (Prince Charles)! এমন খবর প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে যুবরাজের নামাঙ্কিত তহবিলকে তদন্তের আওতায় আনার। যা নিয়ে বেজায় অস্বস্তিতে ব্রিটিশ রাজপরিবার (British Royal Family)।
আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসে ফের সোনার পদক, ভারোত্তোলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য
জানা গিয়েছে ২০১৩-র ৩০ অক্টোবর, লন্ডনের ক্ল্যারেন্স হাউজে প্রিন্স চার্লসের সঙ্গে দেখা হয়েছিল লাদেন পরিবারের সদস্য তথা সম্পর্কে ওসামার ভাই বকর বিন লাদেনের। সেখানেই তাঁর দাতব্য প্রতিষ্ঠান, ‘প্রিন্স অব ওয়েলস চ্যারিটেবল ফান্ডে’ অনুদান দিতে চেয়ে ইচ্ছাপ্রকাশ করেন বকর। এরপর ২০১৩ সালে লন্ডনে ১০ লাখ মার্কিন ডলারের এই লেনদেন হয়। এমন খবর প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুদান নেওয়ার ক্ষেত্রে প্রিন্সের উপদেষ্টারা বারণ করলেও, অর্থ নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখা হয়েছিল বলেই জানিয়েছেন পিডব্লুসিএফ চেয়ারম্যান ইয়ান চেশিয়ার। ওই পরিবার বা সদস্যদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…