এবার পুরসভার নজরে ‘ইচ্ছে’। ৯৫ রাজডাঙ্গা মেন রোড। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কসবার এই বাড়ির দিকেই এবার নজর কলকাতা পুরসভার।১০,১১,১২ এই তিনটি প্লট নিয়ে পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন এই আবাসন। নাম দিয়েছিলেন ‘ইচ্ছে’। যে বাড়িটির মালিক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু, কলকাতা পুরসভার অধীন এই এলাকার রেকর্ড অনুযায়ী, ১১ এবং ১২ নম্বর প্লটটি ফাঁকা রয়েছে। অথচ বাস্তবে তিনটি প্লট নিয়েই তৈরি হয়েছে ইচ্ছে।
পুরসভার হিসেব বলছে ইচ্ছে সাধারণের বাসযোগ্য এই বাড়ি। যেটা কোনও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় না। সেই অনুযায়ী দেওয়া হত পুরকর। আদতে এই সবই মিথ্যা। এই বাড়িতে ‘ইচ্ছে এন্টারটেনমেন্ট’ নামে একটি সংস্থা চালানো হত। স্বাভাবিক ভাবেই উঠেছে কর ফাঁকি দেওয়ার অভিযোগও। যে কারনেই এবার তদন্তের নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুনঃ দেশে ফের মাঙ্কিপক্স আতঙ্ক! এবার হিমাচল প্রদেশের সোলান জেলায়
যদিও ইচ্ছে নিয়ে এই অভিযোগ প্রথম নয়। ৯৫ রাজডাঙ্গা মেন রোডের ঠিকানায় রয়েছে ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিস। ওই অফিসঘরের ঠিকানাতেই রয়েছে রণজিৎ কর নামে এক ব্যক্তির কেবল ব্যবসার অফিস। এমনকি নিজের দাবির স্বপক্ষে রণজিৎ ট্রেড লাইসেন্সের কাগজও দেখিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই একই ঠিকানায় দুটি অফিস কী করে থাকতে পারে তা নিয়ে আগেই ধন্দ্বে পড়েছেন ইডি আধিকারিকরা। অর্পিতার বিরুদ্ধে উঠেছিল ভুয়ো সংস্থা চালানোর অভিযোগও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…