খবর লাইভ : আলিবাবার বিখ্যাত গুহা নাকি হ্যারি পটারের গ্রিণগটস ব্যাঙ্কের লকার! থরে থরে সাজানো ৫০০ ও ২০০০ হাজারের বান্ডিল, সোনার বাট, মুঠো মুঠো কয়েন সহ চোখ ধাঁধানো কুবেরের খাজানা। টালিগঞ্জের পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটও। উত্তর-দক্ষিণ দুই মিলিয়ে কোটির হাফ সেঞ্চুরি। আরও খাজানার খোঁজে ইডির ম্যারাথন জেরা শুরু হতেই খসে পড়ল মুখের কুলুপ। ইডি সূত্রে খবর, সব ভুলে কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক দাবি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ।
রাতে একদিকে চলছিল কুবেরের খাজানার গণনা, উত্তেজনায় রাত জাগছিল বাংলা। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে তখন চূড়ান্ত ব্যস্ততা। ম্যারাথন জেরার মুখে অর্পিতা মুখোপাধ্যায়। এই ৫০ কোটিরও বেশি নগদের ‘মালিক’ ও উৎস সন্ধানে ইডি আধিকারিকদের লাগাতার প্রশ্নের মুখে ভেঙে পড়লেন বেলঘরিয়া ও টালিগঞ্জের মিনি ব্যাঙ্ক ফ্ল্যাটের মালকিন।
ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, ”টাকা কার স্বীকার করেছেন অর্পিতা। বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী জানিয়েছেন, ওই টাকা আমার নয়। ওই রুমে আমার যাওয়া বারণ ছিল। টাকা রাখা হত জানতাম কিন্তু এত টাকা ছিল তা জানতাম না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…