ভোরবেলায় তাঁর পাড়ায় গিয়ে কেউ বাড়ির খোঁজ করছে বলে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর

খবর লাইভ :পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই ফের একবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি প্রকৃত দোষীদের শাস্তির পক্ষে বলে জানিয়েও গোটা ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না তৃণমূলনেত্রী৷ এ দিনও উত্তরপাড়ায় মেট্রোর নতুন কোচ কারখানার উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, মধ্যরাতে কেন তল্লাশি চালাচ্ছেন ইডি কর্তারা৷

একই সঙ্গে কেউ বা কারা ভোরবেলায় তাঁর পাড়ায় গিয়ে তাঁর বাড়ির খোঁজ করছে বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ ইঙ্গিতপূর্ণ ভাবে মমতা এ দিন বলেন, ‘আমি সব প্ল্যানিং জানি৷ কিছু হলে নিশ্চয়ই অ্যাকশন হবে৷ কিন্তু মধ্য রাতে কেন, ভোর পাঁচটায় কেন? ববি বলছে ভোর পাঁচটায় আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা? আমার বাড়ি তো সবাই চেনে, আয় না!’

মুখ্যমন্ত্রী এ দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই বেশি সরব ছিলেন৷ মোদি সরকারের নাম না করেই তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারকে উত্যক্ত করতে এবং বাংলার উন্নয়ন আটকে দিতেই ষড়যন্ত্র করা হচ্ছে৷ এর আগে মুখ্যমন্ত্রী নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে বলেছিলেন, তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করলে তিনিও তার পাল্টা জবাব দিতে জানেন৷

এ দিন রীতিমতো চ্যালেঞ্জের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা ভাঙতে গেলে আগে সত্যিকােরর সিংহের সঙ্গে লড়ো, এমনকি পারলে নেংটি ইঁদুরের সঙ্গে লড়ো৷ বাংলা ভয় পেলে রবীন্দ্রনাথ অত সাহসিকতার সঙ্গে লিখতে পারতেন না৷ ব্রিটিশরা কত অত্যাচার করেছে, কিন্তু এরকম অত্যাচার ছিল না৷’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago