খবর লাইভ : শিক্ষা দফতরের ১৮ হাজার শূন্যপদ নিয়ে হলফনামা তলব করল হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও পাবলিক বক্তৃতা থেকে শুনেছি, ১৮ হাজার শিক্ষকের পদ খালি আছে। মামলার জন্য চাকরি হচ্ছে না। শিক্ষা দফতরের প্রধান সচিবের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইছি। কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, তা জানাতে হবে। আমি চাই, সকলের চাকরি হোক। ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য হলফনামার মাধ্যমে জমা করতে হবে। যদি সত্যি দেখা যায় ১৮ হাজার পর খালি রয়েছে, তাহলে ঠিক আছে। না হলে আমি অন্য নির্দেশিকা জারি করবো।’
আরও পড়ুনঃ আজই আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে
সম্প্রতি একাধিক সভা-প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, ১৭ হাজার পোস্ট রেডি আছে। মামলার জন্য নিয়োগ করা যাচ্ছে না। মামলাকারীদের মামলা তুলে নেওয়ার আবেদনও জানান। ২১-শে জুলাইয়ের মঞ্চে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের টিচারিতেও (শিক্ষক নিয়োগে) কোর্টে কেস চলছে তাই, তা না হলে ১৭ হাজার পোস্ট এখন রেডি আছে। যে পোস্টগুলো ভর্তি করার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে। কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক।’
শিক্ষক নিয়োগ মামলা নিয়েও মাসখানেক আগে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘দাদামণি (শুভেন্দু) বলছে ১৭ হাজার লোকের চাকরি খাবে। লাখ খানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে। কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। সংশোধনের জন্য সাড়ে ৫ হাজার পদ সৃষ্টি করেছি। বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন। এটা ত্রিপুরা নয় যে, ১০ হাজার চাকরি খেয়ে নিয়েছে। আমরা কারও চাকরি খাই না, চাকরি দিই। তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…