খবর লাইভ : ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার, সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান হল সংসদের সেন্ট্রাল হলে। সংবিধান অনুযায়ী তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন। চিরাচরিত প্রথা অনুযায়ী দ্রৌপদী মুর্মুকে নিয়ে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা।
আরও পড়ুনঃ এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল পার্থকে
সোমবার সকালে শপথগ্রহণের আগে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুর্মু। শপথগ্রহণ অনুষ্ঠানের পর নতুন রাষ্ট্রপতির ভাষণের পরই সেন্ট্রাল হলের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি ভবনে। সেখানে তিন বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ এদিন সকালেই দ্রৌপদীকে শুভেচ্ছা জানান। শপথের পরেও কোবিন্দের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…