পার্থ চট্টোপাধ্যায়কে আরও ১৪ দিন ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১৩ দিনের জন্য হেফাজতে চাইল ইডি

খবর লাইভ :পার্থ চট্টোপাধ্যায়কে আরও ১৪ দিন ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১৩ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইল ইডি। আদালত সূত্রে খবর, এদিন আদালতে পার্থর জামিনের আবেদন পেশ করেন তাঁর আইনজীবী।

সোমবার ব্যাঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন জানানো হয়, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জন্য তাদের হেফাজতে পাঠানো হোক। পার্থর আইনজীবী এই আবেদনের বিরুদ্ধে যুক্তি দেন, ” গ্রেফতারি আগে ২৪ ঘণ্টারও বেশি সময় পার্থর বাড়িতে ছিল ইডি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হিসেব করলে দেখা যাবে ইতিমধ্যে পার্থ তিন দিন ইডির হেফাজতে রয়েছে।’’ পালটা যুক্তিতে ইডি-র আইনজীবী বলেন, ”হাসপাতালে ভর্তি থাকলে তাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। ”
শুনানির সময় এজলাসে হাজির করানো হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির আইনজীবীর যুক্তি, ‘‘অর্পিতার বাড়িতে টাকা গুনতেই দু’দিন কেটে গিয়েছে। এর পর দু’দিন কাটল এজলাসে। কাজেই, জিজ্ঞাসাবাদের সময় পাওয়া যায়নি।” এদিনের শুনানিতে অর্পিতাকে ১৩ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইল ইডি।
এদিকে রবিবার ইএসআই হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে ইডির কনভয়। অর্পিতা যে গাড়িতে বসেছিলেন, তার চালক আচমকা ব্রেক কষেন। চোট পান অর্পিতা। তাঁর আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, এই ঘটনার পর ছ’ ঘণ্টা চিকিৎসা করানো হয়নি অর্পিতার। ভবিষ্যতে এ ধরনের গাফিলিত যাতে না হয়, তা দেখার আবেদন করেছেন তিনি।
পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন পেশ করা হল আদালতে। এদিকে অর্পিতাকে নিজেদের হেফাজতে চাইল ইডি। তাদের হেফাজতেই হোক স্বাস্থ্য পরীক্ষা, সেই আবেদনও করল।অর্পিতার আইনজীবী নিলাদ্রি ভট্টাচার্য জানালেন, ‘‘সোমবার তাঁর মক্কেলের জামিনের আবেদন পেশ করা হয়নি। হেফাজতের মেয়াদ নিয়ে তর্ক-বিতর্ক চলেছে। ইডি ১৩ দিনের হেফাজত চেয়েছে। তার বিরুদ্ধে সওয়াল করা হয়েছে।’’
পার্থর আইনজীবীর যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন ইডির আইনজীবী। সোমবার ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এম রাজু। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির ছিলেন তিনি। বলেছেন, ‘‘হাসপাতালে ভর্তি থাকলে তাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। আমরা ইতিমধ্যে দু’ দিন হারিয়েছি। তাই পার্থকে আরও ১৪ দিনের হেফাজতে চাইছি আমরা। অর্পিতাকে ১২ দিনের জন্য হেফাজতে নিতে চাইছি।’’

ভুবনেশ্বর এমসের দেওয়া রিপোর্ট আদালতে পেশ করলেন ইডির আইনজীবী। বললেন, ‘‘পার্থ সুস্থ রয়েছেন। তিনি শুধু যে অসুস্থ হওয়ার ভান করেছেন, তা নয়, এক জন রোগীকেও বঞ্চিত করেছেন। এয়ার অ্যাম্বুল্যান্সের যাতায়াত করে টাকাও নষ্ট করেছেন।’’ চিকিৎসকদের দোষী সাব্যস্ত করা হোক বলেও দাবি করেছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago