খবর লাইভ :দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগারের পাঁচিল টপকে পলাতক তিন বন্দির মধ্যে এক জন ধরেছে পুলিস। ওই আসামীকে মলানদিঘীর জঙ্গল থেকে ধরা হয়েছে। তবে বাকি আরও দুই জন বন্দি এখনও পলাতক। ধৃতকে নিয়েই আরও দুই আসামীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে কাঁকসার মলানদিঘীর পুলিশ।
রবিবার দুপুরে সুযোগ বুঝে দুর্গাপুর মহকুমার উপসংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায় তিন বন্দি। এরা হলেন, ভুবন নিয়োগী, মহম্মদ শাহাবুদ্দিন এবং নেপাল মিধ্যা। এই খবর জানাজানি হতেই তদন্ত শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এরা মলানদিঘীর জঙ্গল হয়ে পালানোর চেষ্টা করে। তখনই সোমবার ভোর রাতে হাতেনাতে ধরা পড়ে ভুবন নিয়োগী। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার এসিপি সুমন জেসওয়াল।
পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনজনই দাগী দুষ্কৃতী। তাদের সঙ্গে ভিনরাজ্যের যোগাযোগ থাকায় ঝাড়খণ্ড পুলিসকেও ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে। সাত বছর আগেও তিনজন বিচারাধীন বন্দি গেটের রক্ষীদের মাদক মেশানো খাবার খাইয়ে পালিয়ে গিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…