খবর লাইভ :আগেই জানানো হয়েছিল, তৃণমূল উপরাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করবে না। আর বৃহস্পতিবার কালীঘাটে দলের সাংসদদের নিয়ে বৈঠকের পর এ কথা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই সিদ্ধান্ত জানার পর হতাশা প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতিপদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। তিনি টুইটে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব এবং তিনি বিরোধীদের পাশেই থাকবেন। তবে তৃণমূলকে তিনি খোঁচা দিতে ছাড়েননি। অন্যদিকে তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে তৃণমূলকে আমন্ত্রণ জানালেও তাঁরা উপস্থিত হয়নি। মার্গারেট আলভার টুইটের জবাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা জানিয়েছেন, বিরোধী প্রার্থী নিয়ে কোন আপত্তি নেই তৃণমূলের। কিন্তু বিরোধী ঐক্যে আরও জোর দেওয়া উচিত ছিল বলে জানিয়েছেন অভিষেক। তবে মার্গারেট আলভার প্রতি তৃণমূলের শ্রদ্ধা রয়েছে বলে দাবি করেন কুণাল ঘোষ। কার্যত বিশেষজ্ঞদের অনেকেরই প্রশ্ন, উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কি বিরোধী জোটে এবার চির ধরল?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…