পার্থর পাশাপাশি পরেশ-মানিক-এসপি সিনহা-চন্দন মণ্ডল সহ ১৩ জনের বাড়িতে একযোগে ইডির তল্লাশি

খবর লাইভ : সিবিআইয়ের পর এবার টেট দুর্নীতি মামলায় চন্দনের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, এদিন সকাল ৯টা নাগাদ বাগদায় চন্দনের বাড়িতে ইডির পাঁচ সসদস্যের একটি প্রতিনিধি দল আসে। তবে তালা বন্ধ থাকায় প্রথমে বাড়ির মধ্যে প্রবেশ করিতে পারেননি ইডি-র আধিকারিকেরা (ED officials waited outside the house)। প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পর বাড়ির দুই মহিলা সদস্য এসে তালা খুলে দেন ৷ এরপরই ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা ৷

এদিকে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চন্দনকে শুক্রবার সশরীরে হাইকোর্টে হাজির হতে বলেন। কিন্তু তাঁর কোনও খোঁজ নেই ৷ প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের “সৎ রঞ্জন” কাহিনী প্রকাশ্যে আশায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়। পরে জানা যায়, কাহিনীর রঞ্জন হলেন বাগদার মামা ভাগ্নের চন্দন মণ্ডল।
শুক্রবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও যান ইডি আধিকারিকরা।একই সঙ্গে ১৩ টি জায়গায় তল্লাশি তালানো হয়।এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এরই পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় , প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, অলোক সরকার , শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর পাহারাতেই চলে এই তল্লাশি।ইডির এই অতি তৎপরতাকে বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে উল্লেখ করেছেন শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ২১ জুলাই কেন্দ্রের সমালোচনা করায় প্রতিহিংসাপরায়ন হয়ে শুক্রবার সকাল থেকেই ইডি তৎপর হয়ে উঠেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago