খবর লাইভ :শুক্রবার ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হয়ে গেল দিল্লির মিডিয়া সেন্টারে।সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিল শুভ্রজিত মিত্রর ছবি অভিযাত্রিক। ছবিতে অসামান্য ক্যামেরার জন্য সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কারও জিতে নিলেন চিত্রগ্রাহক সুপ্রতীম ভোল।
সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে তুলসীদাস জুনিয়র।ছবির জন্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পেলেন বরুণ বুদ্ধদেব।বেস্ট ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে সুরিয়া অভিনীত ছবি সোররাই পতরু।
এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন সুরিয়া এবং সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন অপর্ণা বালামুরালি। ২০২০-র সেরা বিনোদনমুলক ছবি নির্বাচিত হয়েছে তানাজি দ্য আনসাং ওয়ারিয়র।
ছবিতে অভিনয়ের জন্য যৌথ ভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অজয় দেবগণ।মালায়লম ছবি আয়াপ্পানুম কোশিয়াম ছবির পরিচালক সচিদানন্দন কুমার পেয়েছেন পরিচালকের শিরোপা।
আলা বৈকুন্ঠপুরমালু ছবির গানে সুর করার জন্য সেরা সেরা সুরকার পুরস্কার জিতে নিয়েছেন সুরকার থমাস এস।সুররাই পতরু ছবির আবহসংগীত সৃষ্টি করে রজত কমল পুরস্কার পেয়েছেন জিভি প্রকাশ কুমার।সায়না নেহওয়ালের বায়োপিক সায়নার গান লিখে সেরা গীতিকার মনোজ মুনতাশির।এবং নন ফিচার ফিল্ম বিভাগে সেরা সুরকার নির্বাচিত হয়েছেন বিশাল ভরদ্বাজ।চলচ্চিত্র বান্ধব রাজ্য হিসেবে পুরস্কৃত হয়েছে মধ্যপ্রদেশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…