নেতাদের তল্পিবাহক হয়ে টিকিট পাওয়া যাবে না:  কড়া বার্তা অভিষেকের

খবর লাইভ : অঝোরে বৃষ্টি। আর তার মধ্যে ছাতা ছাড়া তুমুল ভিজেও গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানালেন, নেতাদের তল্পিবাহক হয়ে ভোটে তৃণমূলের টিকিট পাওয়া যায় না। নেতাদের জলের বোতল বয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া যাবে না, তার জন্য কাজ করতে হবে। অভিষেক সরাসরি বলেন, “হয় ঠিকাদারি করুন, না হলে তৃণমূল করুন। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়।” কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে তৃণমূলে থাকা যাবে না- কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সমাবেশের মঞ্চ থেকে সেদিনের শহিদের শ্রদ্ধা জানিয়ে অভিষেক বলেন, যাঁর একুশে জুলাইয়ে ইতিহাস জানে না, তাঁদের তৃণমূল করার অধিকার নেই। তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, দলে থাকতে হলে নির্ভীক, নির্লোভ হতে হবে।

মঞ্চ থেকে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, “বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হওয়ার পরেও কেন্দ্রের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আর বিজেপির নেতৃত্ব গর্ব করে বলছে, মোদিজিকে বলে টাকা আটকে দিয়েছি। সেটাই বলেছিলাম। এরা মানুষের জন্য কাজ করে না শুধু ক্ষমতার লোভ।” এরপরেই দিল্লির বুকে বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ের ডাক দেন তৃণমূলের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক। ‘আচ্ছে দিনে’র নাম মোদি সরকার পোট্রোপণ্যের থেকে শুরু করে নিক্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়িয়ে মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে। সারা দেশে মোদির একমাত্র যোগ্য প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আগামী পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা- সব নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে বাংলার ১০ কোটি মানুষই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবে- বার্তা অভিষেকের।

Can’t get tickets by calling leaders said Abhishek

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago