খবর লাইভ:বুধবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দ্বীপরাষ্ট্রের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাস প্রতিবেশী দেশ ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমাদের দেশে যে দলেরই প্রার্থী জিতুন না কেন, ভারত সরকার যেন তাদেরই সমর্থন করে। তিনি আরও লিখেছেন, ভারতের জনগণের কাছে তাঁর বিনীত আর্জি যে, যিনিই প্রেসিডেন্টের চেয়ারে বসবেন, তাঁকেই যেন নয়াদিল্লি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কেননা ভারতের সাহায্য ছাড়া দেশের চলতি সঙ্কট থেকে মুক্তির কোনও উপায় নেই।
এদিকে, মঙ্গলবারই নয়াদিল্লিতে শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শ্রীলঙ্কার ভয়ঙ্করতম সঙ্কট নিয়ে আমাদের দেশ উদ্বিগ্ন। এই ঘটনা আমাদের কাছেও শিক্ষণীয়। এবার থেকে ভারতকেও আর্থিক বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দায়িত্বশীল প্রশাসকের ভূমিকা নিতে হবে। সর্বোপরি সরকারি খয়রাতির রেওয়াজ বন্ধ করে দিতে হবে।
এই বৈঠকে কংগ্রেসের তরফে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, মানিকম ঠাকুর, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং প্রাক্তন মন্ত্রী ডিএমকের টি আর বালু ও এম এম আবদুল্লা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে জয়শঙ্কর বলেন, আপনাদের এখানে ডাকার প্রধান কারণই হল, প্রতিবেশী দেশে যা ঘটছে, তা বেনজির ঘটনা। এত বড় সঙ্কট আগে কখনও হয়নি। আমরাই তাদের নিকট প্রতিবেশী, তাই সেদেশের সঙ্কটকে আমরা উপেক্ষা করতে পারি না। এছাড়াও আজ সেখানে যা ঘটছে, তার প্রভাব এখানেও পড়তে পারার আশঙ্কা উড়িয়ে দেননি বিদেশমন্ত্রী।
তবে তিনি এও বলেন, অনেকেই এই পরিস্থিতিতে আবেগের বশে জানতে চাইছেন, এমনটা কি ভারতেও হতে পারে? এর জবাবে নিজেই বলেন, শ্রীলঙ্কার ঘটনা যথেষ্ট শিক্ষণীয়। আর্থিক সঙ্কট, দায়িত্বশীল সরকার ও সরকারি খয়রাতির ধারাবাহিক পরম্পরা চালিয়ে যাওয়ার কুপ্রভাবে এটা হয়েছে। অর্থাৎ ভারতেও যে বিনামূল্যে খাদ্য সরবরাহ ও বিভিন্ন ভরতুকি বন্ধ হতে পারে, তারই কি ইঙ্গিত দিলেন বিদেশমন্ত্রী, উঠছে প্রশ্ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…