ভুটানের ১০ কিলোমিটারের মধ্যে দু-দুটো গ্রাম তৈরি করে ফেলেছে চিন!

খবর লাইভ : ভুটানের ভিতরেই পাশাপাশি দুটো প্রকাণ্ড গ্রাম গড়ে তুলেছে চিন। আর এখানে ১৬৬টি বিল্ডিং তৈরি হয়েছে। গোটা এলাকাটি চওড়া উন্নত রাস্তা দিয়ে সংযুক্ত। সম্প্রতি প্রকাশিত এক উপগ্রহ চিত্রে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর যেখানে এই গ্রাম গড়ে উঠেছে সেখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত ডোকলাম, যে এলাকা কেন্দ্র করে ২০১৭ সালে ভারত আর চিনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, চিনের রোড কনস্ট্রাকশনে বাধা দিতে ভারতীয় সেনা যখন ব্যস্ত ছিল, তখনই অন্য দিকে নির্মাণ কাজ শুরু করে দেয় লাল ফৌজ।
ভুটানের ডোকলাম মালভূমিতে ২০১৭ সালে দীর্ঘদিন মুখোমুখি দাঁড়িয়েছিল ভারত ও চিনের সেনা। ভুটানের এলাকায় চিনের নয়া নির্মাণকার্যের চিত্র থেকে ভারতীয় বিশেষজ্ঞদের আশঙ্কা, ফের ডোকলামের ঝাম্পেরি শৈলশিরায় পৌঁছনোর চেষ্টা করছে চিনা সেনা। ওই শৈলশিরা থেকে সরাসরি ভারতের ‘শিলিগুড়ি করিডর’-এর উপরে নজর রাখা যায়। ওই করিডরের মাধ্যমে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে বাকি দেশের।
উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ডোকলামের ৯ কিলোমিটার পূর্বে আমো চু নদীর তীরে একটি গ্রাম তৈরি করেছে চিনা সেনা। সেখানে প্রতি বাড়িতেই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অর্থাৎ ওই গ্রামে পুরোপুরি বসবাস শুরু করেছেন চিনারা। সে দেশের সেনার তৈরি এই গ্রামের নাম পাংডা। ওই অঞ্চলে আরও দু’টি গ্রাম ও একটি সব ঋতুতে যাতায়াত করার যোগ্য সড়কও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago