খবর লাইভ : সহকর্মীর গুলিতে দিল্লিতে মৃত্যু হল সিকিম পুলিশে কর্মরত দুজনের। সোমবার দিল্লির হায়দারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন অপর এক পুলিশকর্মী। অভিযুক্তের নাম প্রবীণ রাই, তিনি সিকিমের সাজংয়ের বাসিন্দা। দিল্লি পুলিশ জানিয়েছে, সিকিম পুলিশের ওই কর্মীকে হায়দারপুর এলাকায় একটি জলের প্ল্যান্টে মোতায়েন করা হয়েছিল। সেখানেই এদিন ঘটনাটি ঘটেছে। আচমকাই তিনি সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। আহত হন অপর এক পুলিশকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কেন তিনি গুলি চালালেন, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…