পুঞ্চে হঠাৎ গ্রেনেড বিস্ফোরণ, মৃত দুই সেনা অফিসার

খবর লাইভ : জম্মু ও কাশ্মীরে দুর্ঘটনাবশত: একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। ঘটনায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসারের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মেনধার সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই দ্রুত আহতদের হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানাতে কেন্দ্রকে আরও দু’মাস সময় হাইকোর্টের

রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় সিআরপিএফের এক আধিকারিকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবার দুপুর ২টো১৫ মিনিটি নাগাদ হামলা হয়। পুলওয়ামায় গাঙ্গু ক্রসিং এলাকায় একটি চেক পয়েন্টে জঙ্গিরা গুলি চালায়। ওই চেক পয়েন্টটির দায়িত্বের জম্মু ও কাশ্মীরের পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা ছিলেন।

জঙ্গি হামলার ফলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সহকারী সাব ইন্সপেক্টর বিনোদ কুমার গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন অবস্থায় সিআরপিএফের ওই আধিকারিকের মৃত্যু হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago