খবর লাইভ :জোরকদমে চলছে টিকাকরনের (Vaccination)কাজ । একদিকে দ্বিতীয় ডোজ অন্যদিকে বুস্টার, কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। পরপর চারদিন দৈনিক সংক্রমণ রইল ২০ হাজারের উপরেই। রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী ফের ২০ হাজারের উপর থাকল ভারতের দৈনিক করোনা গ্রাফ (Corona graph)। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা (Active case) আর মৃত্যু হার। চিন্তায় চিকিৎসক মহল।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। তবে উদ্বেগের মাঝেই খানিকটা স্বস্তি দিয়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৯০ জন। এখন দেশে সুস্থতার হার ৯৮.৪৭%। করোনা পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন (Nabanna)। ইতিমধ্যেই মুখ্যসচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক সেরেছেন। কঠোর ভাবে করোনা বিধি পালনের দিকে জোর দিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
অন্যদিকে করোনার টিকাকরণে (Corona Vaccine) নয়া রেকর্ড গড়ার পথে দেশ। সব ঠিক থাকলে রবিবারই ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়ে ফেলবে ভারত। এত কম সময়ে এই বিপুল পরিমাণ টিকাকরণ সত্যিই রেকর্ড। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন পেয়েছেন ১৯৯ কোটি ৯৮ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…